তথ্য মুছে ফেলাDelete your data
মার্কেটপ্লেস অ্যাকাউন্ট
- ভিটামাটি অ্যাপে মার্কেটপ্লেস খুলে (অথবা ওয়েব মার্কেটপ্লেসে) ফোন নম্বর দিয়ে লগইন করুন।
- অ্যাকাউন্ট → অ্যাকাউন্ট মুছুন বেছে নিন।
- নিশ্চিত করুন।
যা মুছে যায়: ফোন নম্বরের অ্যাকাউন্ট, প্রোফাইল ও শেয়ার করা অবস্থান, আপনার সব বিজ্ঞাপন ও ছবি, সংযোগ ও চ্যাটের বার্তা, বিজ্ঞাপনের প্রশ্নোত্তর, সাক্ষাৎ, পছন্দ ও সংরক্ষিত সার্চ, সেবাদাতার প্রোফাইল ও সেবার রেকর্ড, টিকিট এবং নোটিফিকেশন। মোছা সাথে সাথে হয় এবং ফেরানো যায় না।
যা কিছুদিন থাকে: সার্ভারের এনক্রিপ্টেড ব্যাকআপ প্রায় ৩০ দিন এবং ওয়েব সার্ভারের access log ১৪ দিন পর মুছে যায়। নিয়ম ভাঙার কারণে অ্যাকাউন্ট স্থগিত হয়ে থাকলে ফোন নম্বর ও কারণ রাখা হয়, যাতে একই নম্বরে আবার অ্যাকাউন্ট খোলা না যায়। অন্য ব্যবহারকারীর স্ক্রিনশট বা ডাউনলোড আমরা মুছতে পারি না।
লগইন করতে না পারলে: আপনার ফোন নম্বরসহ contact@bhitamati.tulx.app ঠিকানায় মুছে ফেলার অনুরোধ পাঠান। নম্বরটি আপনার কি না যাচাইয়ের পর ৩০ দিনের মধ্যে অ্যাকাউন্ট মুছে দেওয়া হবে। পুরো অ্যাকাউন্ট না মুছে শুধু একটি বিজ্ঞাপন, প্রোফাইলের অবস্থান বা একটি সংযোগও অ্যাপ থেকে মুছতে পারেন।
ফোনের ব্যক্তিগত ভল্ট
- অ্যাপ খুলে সেটিংস-এ যান।
- সব তথ্য মুছে ফেলুন চাপুন এবং নিশ্চিত করুন। সব জমির ফাইল, কাগজ, হিসাব ও এনক্রিপশন চাবি স্থায়ীভাবে মুছে যাবে।
ভল্টের তথ্য শুধু আপনার ফোনে থাকে; আমাদের কাছে এর কোনো কপি নেই। অ্যাপ আনইনস্টল করলে ফোনের তথ্য মুছে যায়, কিন্তু মার্কেটপ্লেস অ্যাকাউন্ট মোছে না। নিজের তৈরি ব্যাকআপ ফাইল আলাদা করে মুছুন। বিস্তারিত: গোপনীয়তা নীতি।
Marketplace account
- Open the marketplace in the Bhitamati app (or the web marketplace) and sign in with your phone number.
- Choose Account → Delete account.
- Confirm.
What is deleted: the phone-number account, your profile and shared location, all your listings and photos, connections and chat messages, listing enquiries, visits, favourites and saved searches, your provider profile and service records, tickets and notifications. Deletion is immediate and cannot be undone.
What is kept for a limited time: encrypted server backups expire after about 30 days and web server access logs after 14 days. If the account was suspended for breaking the rules, the phone number and the reason are kept so that the same number cannot register again. We cannot erase another person's screenshots or downloads.
If you cannot sign in: email a deletion request with your phone number to contact@bhitamati.tulx.app. After confirming the number is yours, the account is deleted within 30 days. You can also delete a single listing, your shared profile location or a connection in the app without deleting the whole account.
Private vault on your phone
- Open the app and go to Settings.
- Tap Delete all data and confirm. Every property file, document, calculation and the encryption key are permanently removed.
Vault data exists only on your phone; we hold no copy. Uninstalling the app removes the data on the phone but does not delete your marketplace account. Delete any backup files you exported separately. Details: privacy policy.